তীক্ষ্ণ-শ্রবণা ব'লে
জীবনের যত অবাধ্য শ্রাবণ
তার কাছে প্রাপ্য কেবল
অবিরত, অসহযোগী অত্যাচার ।
সে মুক্তি চায় অমানবিক হাহাকার থেকে ।
মরীয়া হয়ে পথ খুঁজতে চায়
জমজের সমীপে, সে মূক আর্ত-চিৎকার।
বাধ্য হয়ে, ডাকতে থাকে কাউকে
চুপিসারে, আগ্রাসী ধর্ষণের আমন্ত্রণে ।
পেতে ডাকে
একটি পাকাপাকি জন্মদাগের আশ্রয়
আর তীব্র শীতার্তের
আচমকা বানভাসি উষ্ণতায়
দ্রবিভূত হতে পারার প্রাণান্ত সুখে
রহস্যময়ী মধ্যরাত্রে
পড়শীদের ঘুম ভাঙানো সুতীক্ষ্ম শীৎকার ।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন