হ্যাঁ গো,
এ কেমন মগের মুলুকের অধিকার তোমার ?
গুণ্ডা কোথাকার !
একশো বারের মধ্যে আশি বার
চঞ্চুহরণ প্রতিযোগিতার ফাঁকে
বোঝার আগেই তৎপর সাফল্যে
আচমকা আমার উপরে চেপে পড়ে,
দাপটে ভালবেসে, সুখকে দুয়ে দুয়ে
পুরোটা নিংড়ে নেওয়ার সুযোগে
শেষ মুহূর্ত অবধি ময়দার মত ছেনে,
জিতে, তারপরে "হাঃ হাঃ" ক'রে হেসে উঠে,
আলতো ক'রে জোড় ছাড়িয়ে
নেমে যাবে তুমি প্রতিবার ?
আর অসহায় আত্মসমর্পণের দায়
তোমার বিরল মহিমায়,
বাধ্য হয়ে, ঠিক ততবার, একাই আমার ?
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন