রোদ্দুর, আজ, খুঁজে পায়নি তেজ
সেই সকাল থেকেই ।
শিরশিরে, শীতল হাওয়া সেঁধাতে চাইছে
গলার ফাঁক খুঁজে, সোজা বুকের ভিতরে
এবারের শীতে এই প্রথমবার ।
এত সহজে ছেড়ে দেবে তাকে অধিকার ?
আড়াল দেবে না সঘন উষ্ণতার ?
আসবে না ছুটে প্রবল প্রতিরোধে
কেড়ে নিতে এমতি সহসা অনধিকার ?
ঢাকবে না আদরের সম্বোধনে
তুমুল আগ্রহে প্রদ্যুম্ন-পরিহার,
হাতে হাত আঁকড়ে পথ চলায়
আর অবিশ্রান্ত গল্পবলায়,
দুপুরের গড়ের মাঠে
বয়ে যাওয়া বেলার খেয়াল ভুলে,
আবার এবং অবধারিত বারংবার ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন