'অধিকার' - কর্তৃত্ব-বাচক, কুৎসিততম শব্দ এ ধরায়,
প্রয়োগ হয়েছে চিরটাকাল
ক্রীতদাস-শোষণে,
তদজনিত আকাঙ্খার বহুরূপী অত্যাচারে
ও অসূয়া-জনিত নিধনে ।
ভালবাসা - আপন হৃদয়ের স্বাধীন উৎসারণ,
পরমুখাপেক্ষী অধিকার আদায় করতে পারা মোটেও না ।
ভালবাসতে সংবেদে যোগ্যতা লাগে ।
অপর মানুষটির অন্তরের সঠিক চিত্রটি
আপন অনুভবের গভীরতায়
স্বচ্ছতর রূপে প্রতীয়মান হওয়ার দাবী রাখে ।
কুতকুতে চোখে,
পরের জমির অধিকার
নিজের নামে
যেনতেনপ্রকারেণ লিখিয়ে নেওয়ার
সংকীর্ণ লক্ষ্যে
সর্বক্ষণ মন পড়ে থাকলে,
তাকে কুটিল আত্মকেন্দ্রিকতা বলা চলে,
নিষ্পাপ ভালবাসা আদপে নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন