মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

সারে যাহাঁ সে সচ্চা নিয়ত হ্যায় তুম্হারা

ইংরেজদের তৈরী করা সংবিধান যৎসামান্য উল্টেপাল্টে, অথচ লাইনের ফাঁকগুলো অবিকল একরকম রেখে দিলে যা দাঁড়ায় সেটিই হচ্ছে সংবিধান - বর্তমান ভারতবর্ষের ।

জনগন চিরটাকাল যা খেতে সবচেয়ে পছন্দ করে - সে হলো বিভ্রান্তি বা কনফিউশন আর রাজনীতির সেটাই USP ! 

ফলতঃ গরীব জনসাধারণকে শোষণ করে ক্ষমতার কালোটাকা ফুলে ফেঁপে ওঠার সেই ট্র্যডিশন আজ ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব ইতিহাস । প্রায় নিয়ম করে বিলিয়নের হিসেবে টাকা পাচার হয়ে চলেছে বিদেশের ব্যাঙ্কে । 

লাফাচ্ছে জনগন প্রবল উৎসাহে জনগনমন উদযাপন আর অপা নিয়ে । প্রচুর ধকল গেল আজ সারাদিন । তোমার কি খুব ঘুম পাচ্ছে এবার ? তুমি, তোমরা, তোমাদের ?

কোন মন্তব্য নেই: