উপযোগিতা সময়োপযোগী যতনে বাঁচে ।
উত্তাপ-বিনা সম্পর্ক সুসিদ্ধ হতে আছে ?
তবে, তাপ লাগামহীন হলে অপচয় হবে ।
অধিকাংশটাই উথলে বাইরে পড়ে যাবে ।
দুম ক'রে প্রেমে পড়ে গেলে ?
ঢিমে আঁচে টানা জ্বাল দিলে,
পরিচয়, মজতে মজতে, গাঢ় হয়ে এলে,
আগ্রহ, ঘুম ভেঙে উঠে, ইপ্সিত সহযোগ
পরিণামে পরিমানমত খুঁজে পেলে,
সমর্পণ - অপেক্ষাকে আর না যুঝতে পেরে
অন্তিম উন্মোচনের অভিসারে
স্বেচ্ছায় একান্ত চিনিয়ে দিলে,
রাবড়ি - আঙুল চেটে চেটে খাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন