বসলে এসে চুপটি করে পাশে
একটু পরে বললে হেসে "আজ
দেখবে কেমন কল্পতরু হব ।
যা যা চাইবে উজাড় করে দেব ।
সর্ব-বাসনা পূরণ হলে তোমার
তারপরেতে হবও নিরুদ্দেশ ।
আমার চাহিদা ছিল অতীব বড় ।
বলি
"দেশটা আমার মাথার উপরে ধর ।
এ পাতাল থেকে যাত্রা করি শুরু,
দেখতে হবেই কোথায় দুখের শেষ।"
চমকে গেলে আমার কথা শুনে ।
হাসি অথচ অটুট ! বললে "বেশ" ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন