কোথা দিয়ে যে কেটে গেল এতগুলো বছর
ভীষণ তাড়ায়, যত বেশি পারা,
জীবনকে লুটেপুটে নেওয়ার লোভনীয় ডাকে ।
কার কত মরমী সহযোগে, ব্যস্ততার ফাঁকে
দেওয়া হলো না বিশ্বস্ত সাড়া !
উদ্দাম যৌবনে কে আর তখন মনে রাখে ?
অবসর একদিন যৌবনকে কেড়ে নিয়ে
ফিরিয়ে দেবে অবসাদের পরিসর ।
স্মৃতিরা নেবে না শোধ প্রতারণার পরিতাপে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন