সোমবার, ২ মার্চ, ২০২০

বিরহের কবিতা


"সহানুভূতির আধিক্যে - একজন কেউ অন্ততঃ
পাগল হয়ে ভালবাসতে-বাসতে,
গুচ্ছের টাটকা আদরে চুবিয়ে,
তারপরে হাঁইয়ো-মারো আবেগে
তুড়ুক তুড়ুক সুখে
দ্যাখ না দ্যাখ, যখন তখন,
ভরপেট্টা ভরে দিয়ে গেলেই,

ওমনি, আহা হা রে,
কী ভাল সুবাসটিই না পেতো
এই শালা বরবাদ জীবনের
ম্যাদামারা রোজনামচা!"

মোল্লার যাবতীয় স্বপ্নের টার্মিনাসে
মোটামুটি, এ হেন মসজিদের
লটারি কাটতে কাটতে,

বাস্তবের কশাঘাতে,
শুকনো মুখে
ঘাষ চিবিয়ে চিবিয়ে,
অকালে বুড়িয়ে,

ব্যাজার জীবনটা -
সুদীর্ঘ শৈত্যের চাপে পড়া
খালি টিনের মত
তেবড়েই গেল -
অপরিসীম নিম্নাকাঙ্খী মানুষের !

কোন মন্তব্য নেই: