বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

রসের ধারা

তোমার আজকের বর্তমান
হারিয়ে যায় আগামীর অতীতে !

তুমি মরীয়া হয়ে চাও
সেদিনের বর্তমান হতে
আজকের ভবিষ্যতকে
অতীতে গিয়ে একবার অন্তত
বাস্তবে হাত দিয়ে ছুঁতে !


পারো না !

মুহূর্তরা জন্ম নেয় তোমার অন্তর হতে
শিশুর মত
টালমাটাল পায়ে হাঁটতে শুরু ক'রে ৷
ক্রমশই একদিন নাগালের বাইরে চলে যায় ৷

মুহূর্তদের পাল্টে দেওয়া যায়
জন্ম-মুহূর্তে কেবল !
বড় ব্যস্ত তুমি
তাই তখন খেয়ালই করো না ৷
.


কোন মন্তব্য নেই: