আমার এখানে সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝে এক-আধ পশলা বৃষ্টি । তোমার ওখানে কী খবর গো ? কুবো ডাকে ফাঁকতালে ?
বিপিন বলেছে আসবে বিকেলে। ও এলে ওকে নিয়ে রওনা দেব হাকিম বাড়ির দিকে । গতকাল বলছিলে খুব ব্যথা তোমার ওখানে ।
সকালে তোমার প্রিয় বন্ধুর সাথে দেখা । বললো কী যেন কাজ শেষ হয়নি এখনও তোমার ওখানে।
তুমি বলেছিলে "একটা লাজুক ময়ূর" । আমি শুধিয়েছিলাম "কী লুকিয়ে রেখেছো তোমার ওখানে ?"
সকাল থেকে কবিতা লিখছো এক এর পর এক। আজ যে বড় পুলক দেখছি তোমার ওখানে ।
একটু জোরে হাঁটতেই ঘামে ভিজে গেলে পুরো । খুব স্যাঁতস্যাঁতে বুঝি এখন, তোমার ওখানে ?
একদিন শান্তিনিকেতনে যাবে সোনাঝুরির মেলায়? একটু বসবো গাছের আড়ালে, সকলের নজর এড়িয়ে। তারপরে তুমি সম্মত হলে চুটিয়ে আদর করবো তোমার ওখানে ।
দেখবো কতটা লাল হতে হয় লজ্জায়!
একদিন একটা সিঁদুর-রঙা লিপস্টিক যত্ন করে লাগিয়ে দেব ঠোঁটে, তোমার ওখানে । তারপরে বলবো - "এবার একটু হাসো তো দেখি" ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন