মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

অসময়

দীর্ঘক্ষণ অনেক ধৈর্য ধরে 
খাতা ভরে
অলীক কল্পনা দিয়ে
বহুপ্রকার আল্পনা এঁকেছি ।
তারপরে অপেক্ষায় থেকেছি তার ।

সে অবশেষে এল, দেখলো,
অতঃপর মুখ ফিরিয়ে চলে গেল। 

দৌড়ালাম পিছু পিছু।
শুধলাম "বলে গেলে না কিছু?"

ঘাড় ঘুরালো সে । মুখে মৃদু হাসি ।
বললো "কৈশোর কাটলো কৈ ?
রবির কাছেও শিখলে না ।
গভীর অনুভব বিনা  
সার্থক কবিতা হয় নাকি ?"

কোন মন্তব্য নেই: