ফেসবুকে আচমকা চোখাচোখি।
অতঃপর সুযোগ পেলেই উঁকি।
একটা সংক্ষিপ্ত ধন্যবাদ -
নিবিড় মন্তব্যের উত্তরে,
এভাবেও বিনিময় শুরু হতে পারে
মনের গোপনতম ঘরে।
ঘর হাট করে খোলা।
যার যখন খুশি আসতে যেতে পারে।
তারপরেও সকলের দৃষ্টির আড়ালে
তীব্র রোমাঞ্চের অভিসারে
প্রাণের সঙ্গম নিয়মিত হতে পারে,
সাধার শৈল্পিক সাজুয্যে
যুগল আধার
বাধার কারণ না হলে পরে।
সবাই পৌঁছাতে পারে না অবশ্য
সে অবধি।
তবে কিছু যুগল দিব্যি দাপটে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন