সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

অবহিলিত অগ্রাধিকার

যে ফুল ছোঁয়নি কেউ 
দীর্ঘ অবহেলায়
তাকে যদি আগন্তুক কেউ
আগ্রহভরে বুকে তুলে নেয়
তাকে কি 
অপরাধ বলতে পার তুমি ?

সেদিন সহসা ঘরে ঢুকে 
ভীষণ চমকে গিয়েছিলে,
এক সুন্দরী নারীর সাথে
আমি প্রবল সঙ্গমে মত্ত তখন।

তুমি চিৎকার করে উঠেছিলে -
"বিশ্বাসঘাতক!
আমার সাথে এমনটা পারলে করতে?
তোমার পুত্র কন্যার মা আমি।
তুমি যে এমন হতে পার -
আমি কখনো ভাবতেও পারি নি।"

আমি বললাম - "বলার আমারও আছে -
রাস্তা দিয়ে আসছিলাম,
পথে এই মহিলাকে চোখে পড়ে।
ছিন্ন পোশাক, কাঁপছে প্রবল ঠাণ্ডায়।
আমি এড়িয়ে চলে যেতে পারিনি।
গাড়ি থামিয়ে 
আমার কোটটি ছুঁড়ে দিয়েছিলাম।
সে করুণ কণ্ঠে বলেছিল
"আমি গত দুইদিন কিছু খাইনি।"
আমার সাথে কোন খাবার ছিল না।
আমি তাই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসি।
আমার পছন্দ ভালো নয় ব'লে
যে তোয়ালে ব্যবহার কর নি কখনো,
সেই তোয়ালেটি তার হাতে দিয়ে
বলি গরম জলে স্নান সেরে নাও।
পোশাক দিচ্ছি আমি।

এরপরে তোমার দীর্ঘ পরিত্যক্ত 
পায়জামা, জামা, অন্তর্বাস দিই তাকে।
সে স্নান সেরে খুশিমনে পরে নেয়।
আমার জন্য যে খাবার ঢাকা ছিল
তা তাকে খেতে দিই।
সে খেয়ে কৃতজ্ঞ চিত্তে হাসে,
তারপর বলে - "আর কিছু কি আছে
যা তোমার স্ত্রীর 
প্রয়োজন পড়ে না আর আজকাল?"

অগত্যা সোজা শুধাই - "দিলে নেবে? "
সে আকুল, বলে "একান্তরূপে রাজি।"

কোন মন্তব্য নেই: