অন্যের সামনে অধিকারবোধ ফলানো
অথবা অন্যের থেকে
জোর ক'রে ছিনিয়ে এনে
একার ক্রীতদাস করে রাখার
তখন আর প্রয়োজন পড়ে না।
ভালবাসা সুগভীর হলে
বিশ্বাসের সাহসে
শক্তির উপস্থিতি অটুট হয়।
তখন সে
সর্ব প্রকার বন্ধন-জনিত ক্লেশ হতে
প্রেমকে মুক্ত রাখতে জানে।
অন্যের চোখের আড়ালে
অনুভবের তারে
নিছক সুরের মিলের সুবাদে
নিঃশব্দে সামলে রাখতে পারে
সকল অনিশ্চয়তা হতে
আপন প্রাণের মানুষটিকে।
কোনও বিশেষ মানুষের প্রতি
অভিন্ন বিশ্বাস
আর ঈশ্বরোপাসনা
তখন আর আলাদা নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন