অবহেলা নয়। সেদিন স্রোতের খেলায়
সমাগতপ্রায় বিদায় নেওয়ার বেলা
তুমি যখন উঠলে অটুট ফুটে।
সুগন্ধে 'ম-ম' তোমার চারিপাশ
আর অনেকের নিদ্রা গেছে টুটে।
দাবী করলে আপন আসনখানি।
পেলেও বিপুল জনসমাগম সাথে।
হতে চাইলে অপর হৃদয়ে রাণী
পর করে তাকে,
আপন যে যাবৎ প্রতি খেলাতে।
তোমার মত ঐশ্বর্য্য ছিল না বুঝি!
ছিল বা ছিল না রূপের ওরূপ ডালি
কেবল একটি সহজ সরল প্রেমে
একবারও না থেমে
ভরেছে কানন সে বিরল হৃদয়-মালি।
তোমার রাগে ছিল না কোন খাদ
সুর খুঁজবেই সমর্পণটুকু জানি
তবু মানতে হয় সে পুরোনো প্রবাদ -
"বেদিতে একবার উপাস্য বসে গেলে
ভিন্ন মূরতি-সংকুলান কেমনে মানি!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন