রবিবার, ১২ মে, ২০২৪

ব্যতিক্রম

সৌন্দর্য কেবলমাত্র ঈশ্বরের বরদান নয়। দেখতে অন্যরকম সুন্দর নিজেকে রাখতে পারে যারা, তাদের দেখে অবশ্যই আরাম হয় চোখের।

চিন্তায় ও যাপনে ক্রমাগত ব্যতিক্রমী উৎকর্ষ  ফুটে উঠতে থাকে যাদের, তাদেরও দিব্যি ভালো লেগে যায় জীবনের স্বাভাবিক নিয়মে।

অপরক্ষেত্রে, অনুভবে বিশেষ রকমের গভীরতাকে ধারণ করতে পারে যারা, তাদের কম্পাঙ্কে আপন হৃদয়টি বেজে ওঠার মানে - নিজের অনুভবে অনুনাদ জাগে আর আপন পরাণটি ভালবাসায় ভরে যায় ।

তবে, গল্প এখানেই শেষ নয়। এরপরেও কিছু একটা থাকে, যা ক্রমাগতই তীব্র আকর্ষণ ও গভীর আগ্রহের কারক হতে চায় আর সেটা এতটাই, যে সেই বিশেষ মানুষটির অনুপস্থিতিতে, আকুল নিজের পাগল হওয়া শুধু বাকি থাকে, অর্থাৎ, সেটা একাধিকের প্রতি নয়।

কোন মন্তব্য নেই: