সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ওঠো

আসক্তির পথ-রা অভ্যাসে চেনা ।
ফলে সবচেয়ে দ্রুত পুরোনো হয়ে যায়
আর 
কিছুদিনের মধ্যে আকর্ষণ হারনোর
আশঙ্কা চেপে বসতে হয় বর্তমান প্রেমে ।
আগ্রহ বেশি দিন সজীব থাকে না।

কোনও দিন আকর্ষণ কমে না শুধু
পথটি যদি হয় প্রতিটি বাঁকে অচেনা ।

তেমন পথ কোথায় এ জগতে আর
উত্তরণের কষ্ট স্বেচ্ছায় মেনে নেওয়া বিনা ?

কোন মন্তব্য নেই: