ঈশ্বর আছে, না নেই,
এটা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় ।
তোমার ব্যক্তিগত ধারণে
যদি ভগবান, গড, আল্লা, বুদ্ধ
অথবা কার্ল মার্কস-গোছের
কেউ থেকে থাকেন,
তবে, তিনি ব্যক্তি-নির্বিশেষে
প্রতিটি মানুষের ভালো চান,
এটা মেনে নেওয়ার সাহস রেখো
এবং চাইলেও, করতে যে পারেন না-
এটাকে তখন বাস্তব হতে হয়।
এবার বল, মানুষের আপন-অর্জিত
আসক্তি-শৃঙ্খলের কারণে
তাঁর এই যে অপারগতা,
অসহায় তাকে কি কাঁদায় না ?
কাঁদালে, তোমার থেকে বুঝি কম ?
কতটা কাঁদায় ?
চেতনা জাগৃতি পেলে বোঝা যায় -
মানুষের জীবনেও তেমন অসম্পূর্ণতা
কখনো কখনো অবধারিত হতে হয়,
যে দোষ মানুষটির স্বভাবজাত
নিষ্ঠুরতার কারণে আদপে নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন