রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সুন্দর হে

তোমার কিসের ভয় ?
ভাঙতে হ'লে ফেলবে ভেঙে, 
না হলে গড়া যায় ?
নূতনের উত্থানের সাথে অতীতের হবে লয় ।

তোমার অতীত কী ?
পুরোনো সেই অভ্যাস-রা, যারা আটকে রেখেছে ।
তুমি কাদের কাছে হারো ?
যারা বেঁধে রাখে শিকলে তোমায়,
বলে - "দুর্বল, রোজ মরো" ।

কষ্ট পেতেই হবে
আপন অতীত অংশকে 
ত্যাগ করে যাবে যবে ।
তবু, ভেঙে ফেলবে না তাদের,
যদি ভাঙনের পথে আলো দেখা যায় 
নিবিড় স্বপ্ন-সাধের ?

সুন্দরতর হতে পাও ?
যদি না পাও, তবে আর একটু বেশি
অন্তর হতে চাও ।

কোন মন্তব্য নেই: