সৃষ্টির নন্দন-কাননে
নিজেকে নিয়ত ছাপিয়ে যাওয়ার
তীব্র আনন্দকে
নিরবচ্ছিন্ন করতে পারা
সচেতন অভ্যাস দাবী করে ।
তীব্র আনন্দে উজ্জ্বল থাকতে পারা সম্ভবপর
পরাণ যদি পাশে পায়
শান্তি ও প্রেমের শুদ্ধতম সৌহার্দ্য ।
তীব্র আনন্দ
কোনও প্রকার আলস্য
অথবা স্থবিরতাকে রেয়াত করে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন