বুধবার, ১৩ মার্চ, ২০২৪

প্রাপ্তি

জীবন একটি নিয়ত প্রস্তাবনা ।

আপন অন্তরে লুকিয়ে রয়েছে
ক্রমশঃ গভীরতরে
এক এর পর এক চকচকে সোনার ধন -
অফুরাণ সম্ভাবনা ।

যত্ন ক'রে, খুঁড়তে থেকে,
একদিন অক্ষত তুলে আনতে হবে ।
সাজাতে হবে বাইরের পার্থিবে 
মেডেল-এর মত থরে থরে ।

বেকার বাইরে তাকিয়ে থেকে
জীবন নামক সুবর্ণ-সুযোগ অপচয় করো না ।

কোন মন্তব্য নেই: