মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

প্রসারতা

অনুভবে অতীব স্থুল না হলে
একটা বয়সের পরে
প্রতিটি নারী-পুরুষকে বাধ্য হয়ে বুঝতেই হয় -
"ভালবেসে ভাল থাকতে পারা" - মূলতঃ,
আগ্রহ, সংবেদনশীলতা ও সাহচর্য চায়, 
যারা কেউ
শারীরিক সম্ভোগের উপরে আদপে কোনদিন 
নির্ভরশীল ছিল না ।

শ্রদ্ধাবোধ ও বিনয়ের অভাব যার জন্ম দেয়
তার নাম 'অহমিকা'-জনিত অসহযোগ ।
সে যদিও, অবধারিত দূরত্ব বাড়ায় ।

কোন মন্তব্য নেই: