বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

মন্থন

গভীর ভাল না বাসলে এত এত দূর্লভ অনুভুতির গান বছরের পর বছর ধরে লিখতে পারা কী আদপে সম্ভব ছিল ? রবীন্দ্রনাথের প্রাণের সবচেয়ে কাছের বন্ধু কে ছিলেন ? কে ছিলেন তার প্রিয়তম প্রেমিকা,

যাকে পেতে বারবারই তাকে পালিয়ে যেতে হতো নির্জনের নিশ্চিত আড়ালে ? তিনি সেই সুন্দরতর-কে পেতেন বুঝি একমাত্র সেখানে, নিবিড়তম পরশে ।

 রবীন্দ্রনাথ নিজেকে বলতেন "কাছের আমি" আর আপন অতৃপ্ত সৌন্দর্যবোধের অবিশ্বাস্য আকুতিতে যাকে সৃষ্টি করতেন, নব নব রূপে, বারংবার, তিনি তার একান্ত সহযোগী "দূরের আমি" । 

"কাছের আমি" যখন পুরুষ, "দূরের আমি" তখন নারী, আবার "দূরের আমি" যখন পুরুষ-রূপী, "কাছের আমি"-টি তখন অবধারিত পাল্টে গেছে বাধ্য, বিনীত, নারী-তে । কে যে কখন মন্থন শুরু করে আর কে যে সহযোগের বিরল সুযোগ পেয়ে, পরমানন্দে মথিত হতে পারে - তার কি কোনও বাঁধাধরা নিয়ম রইতে পারে ?

নিছক কারুবাসনায়, আপন জীবনকে সুন্দরের নিকটে নিঃশর্ত সমর্পণের মরীয়া তাগিদে, 'যাপনে - 'একাকীত্বের আশীর্বাদী সুযোগ' রবীন্দ্রনাথের মত নিয়েছেন আর কী কখনো, কেউ, এমন বিপুল ক'রে ?

কোন মন্তব্য নেই: