শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

ভালো না

একশো এগারো জন লাইনে হলেও
আকুতিতে একবারও খাদ ছিল না ।
অথচ, প্রায় প্রতিবারই হেরে গেল
ভালবাসাগুলো 
পরিশেষে, নিছক সমালোচনার কাছে ।
কেন একবারও 
সংবেদনশীলতা তুমুল জিতে ফিরলো না ?

ভুল না করলে মানুষ শেখে না ।
একদিন ঠকে গিয়ে
যে সত্যকে সামনাসামনি চেনা, সে হলো -
তোমার জগতে পুরুষ-রা আখেরে
তৃতীয়পক্ষের চেয়ে নিকটতর 
হতেই পারে না ।

যে দ্বিতীয়পক্ষ
তোমার ও তার মাঝে দাঁড়িয়ে প'ড়ে,
প্রথম প্রতিপক্ষ হয়ে ওঠে প্রতিবার,
সে হলো তোমার অপরাজেয় অহমিকা,
যে, ভালবাসাকে
অবধারিতরূপে প্রতিযোগিতার পরিসরে
নামিয়ে এনে, অতঃপরে,
পুরুষের কাছে হার মানতে 
আদপে একটিবারও রাজি থাকে না ।

না, ভালবাসা কোমলতার আহ্বাণ হলেও
অসুস্থ প্রতিযোগ-জনিত আমিত্বের ফনা
কে কত উঁচুতে তুলতে পারে,
সে কোনও মনস্তাত্ত্বিক বাজি না ।
.

কোন মন্তব্য নেই: