সে কিন্তু সহজেই ভালবাসে,
যে, হিসেব না ক'রে, অনায়াসে হাসে ।
তাকেই মানুষ সবচেয়ে সহজে মনে রাখে ।
অথচ,
একই মানুষ যত বুড়ো হতে থাকে
তত গম্ভীর হয়, যেন বেমক্কা হাসলেই
আছোলা বাঁশ দেবে কেউ তাকে ।
ভারিক্কি লোকদের আবার অন্য ধরণ
হাতছানি দিয়ে ডাকে ।
সবাই একে একে চলে গেলে
চারদিক দেখে নিয়ে, সুযোগ বুঝে
প্রবল ব্যক্তিত্বের আবডালে
চিলতে হাসি ঝোলে গোঁফের ফাঁকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন