মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

ঋত্বিক

বিশ্বাস দুর্বল হলে
আজও মনে হয় পরমাদ, 
বলেছিলে যবে -

"পৌষের লেপের প্রলেপে
জেগে ওঠা সাময়িক পৌরুষে 
তলে তলে তুলে দিয়ে বাঁধ
হাত ধরে ডেকে নিই তোমায়
অধিকতর উষ্ণতায় ?

চলে এসো তবে একছুটে এইবেলা
ভিন্ন নিয়মের খেলায় ।
চাবি খুলে, দরজা হাট করে মেলে দিতেই
পেয়ে যাবে অপ্রতিরোধ্যের স্বাদ ।
চেনাবো পায়ে পায়ে অভিসারে
আমারই হৃদয়কাননে 
মোম-গলানো মেদুর উষ্ণতায়
আগুন-রঙা ফুলে ভরা
আলোকিত অবারিত ছাদ ।"

কোন মন্তব্য নেই: