শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

রিএকশন

যে কাজ আমাদের নিয়ন্ত্রণে নয়
কিন্তু, যে পরিস্থিতির শিকার
আমাদের বাধ্য হয়ে হতেই হয়,
সেখানেও 
একটি স্বাধীনতা থেকেই যায় আমাদের,
সে হলো প্রতিক্রিয়ার স্বাধীনতা,
কারণ, তালিটি বাজতে হলে
ক্রিয়া ও প্রতিক্রিয়ার দুটি হাতই লাগে ।
অর্থাৎ, আমি কি ভাবে সাড়া দেব
আর কখন, কত কম বা বেশি সাড়া দেব,
সে পছন্দ তখনো একা আমার ।

তবে সাড়া একবার দিয়ে ফেলার পরে
ফিরিয়ে নেওয়ার উপায় 
অধিকতম ক্ষেত্রেই আর থাকে না  ।
সুতরাং কোন আবেদনে সাড়া কিভাবে দেব
এই সিদ্ধান্ত গভীর দায়িত্ববোধ দাবী করে ।
কেবল আপন সাড়াদের 
ক্রমশঃ সুরুচিসম্পন্ন ও উন্নত করার মাধ্যমে
জীবনকে অধিকতর সুন্দর করতে পারা
মানবজীবনে প্রকৃত বিচক্ষণতার পাঠ ।

একজন সুন্দর অথচ উপযোগী মানুষ 
হয়ে উঠতে পারা
কখনোই খুব সহজ কথা নয় ।

কোন মন্তব্য নেই: