অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করি একটা ?
মেঘের আড়ালে আড়ালে
বেলা কত গড়ালো এ অবধি ?
মৌন রয়ে যাও যৎসামান্য হেসে,
উত্তর দিতে ইচ্ছা একদমই করে না ।
তাহলে অন্য প্রশ্ন করি, কেমন !
ভালবাসার বয়স কত হলো তোমার ?
এবারে সত্যিই মুখ হাঁ ।
উত্তর জোগাবে কি করে ?
দশ থেকে একশো, যাই হোক সংখ্যায়
ভালবাসার যে
শরীরের কোনও বয়সেই বয়স বাড়ে না !
তাহলে, দিল খুলে
একচোট খেলা হয়েই যাক, নাকি ?
খুল্লম-খুল্লা খেলতে বলিনি তাবলে ।
হাঁপানোর অবসর
যদিও জুটেই যাবে শেষমেষ ।
হয়ে গেলে, চোখ তুলে
পারবে না, জেনো, বলতে আবার -
"লজ্জা করে না ?"
হাঃ হাঃ হাঃ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন