রবিবার, ৫ জুন, ২০২২

ব্যতিচার

তুমি যাদের অপছন্দ করো,
যাদের চিরশত্রু ভাবো,
তারা প্রকৃতপক্ষে
তোমার আপন সীমাবদ্ধতার প্রতিচ্ছবি ।

শুধুমাত্র ভালবাসার পাঠ
তোমাকে চেনাতে পারে অন্তর্নিহিত সত্য,
আপন অপূর্ণতা ও অভাবের বিজ্ঞান,
যার কারণে তোমার এই বিশেষ বিকর্ষণ ।

ভালবাসলে আকর্ষিত হতেই হবে ।
তখন অবাক বিস্ময়ে আবিষ্কার করবে
যে গুণগুলির প্রভূত অভাব তোমাতে,
সেই বিশেষ দক্ষতাদেরই কিছু কিছু
সম্যকরূপে উপস্থিত ছিল - তাদের চরিত্রে,
যাদের অবলীলায় 
ঘৃণা ও বর্জন করে এসেছ এযাবৎ ।

কোন মন্তব্য নেই: