বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

না মেনে মানিয়ে নেওয়া

আগে পারতাম না, প্রথম-প্রথম ।
এখন ক্রমশঃ পেরে গেছি
জেতার আনন্দ খুঁজে নিতে ।

তোমরা পাল্টে যাও রোজ রোজ ।
কিছু কিছু ঘামের গন্ধে বমি পায় আজও,
খুব কষ্ট করে নিজেকে সামলে
সমানতালে সক্রিয় সহযোগ দিতে বসি ।

তোমরা বেশিরভাগই নির্দয়,
দাম দেবে বলে খাবলে নিতে চাও
বুকের নরম ।
কখনো, তত জোরে নখ বসাও
যত জোরে হলে বাধ্য ককিয়ে উঠি আমি ।

তারপরে, হ্যাঁ তারপরও হাসি
আর হাসতে হাসতে, 
যতটা আশা করেছিলে
তারচেয়ে অধিক সহযোগিতা দিই,
তোমাদের বাড়িতে 
অপেক্ষায় রেখে আসা সহধর্মিণীর চেয়ে
অনেকটাই বেশি ।

হারতে চাই না আমি ।
হারাতে চাই না সময়ের দেওয়া প্রতিটি সুযোগ ।
তাই, সব বমনোদ্রেকের বিরুদ্ধে গিয়ে
আশ মিটিয়ে ভালবেসে নিই ।
তাই, তোমাদের সখ মেটার আগেই
প্রতিটিবার
আমাকে নিংড়ে নিয়ে 
সুতীব্র শীৎকার দিয়ে যায়
থরথর বানভাসি ।

কাজ শেষ হলে 
হাতে যখন ধরাও অনেটগুলো নোট
তখনও তার মধ্যে থেকে একটা
তোমাদের ফেরৎ দিয়ে হো হো করে হাসি ।
ওটা পতিত তোমাদের কাছ থেকে
পতিতার নিজের জন্য কেনা সুখের দাম ।
জানলে না যদিও - বেশি জিতে গেল কে,
তবুও সৎ থাকতে একটু বেশিই ভালবাসি ।
.

কোন মন্তব্য নেই: