বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সুখের প্রকারভেদ

পুঙ্খানুপুঙ্খ বিচক্ষণতার প্রয়োগে
সুনির্বাচিত যে কর্মগুলি 
নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার 
সহযোগী সোহাগ নিবিড়তর পেলে,
মানবচরিত্রে, দক্ষতা ও যোগ্যতার স্তরে
সরাসরি অবদান রাখে

সেই কর্মগুলি সম্পাদনের সময় 
কষ্টের পরতে পরতে লুকিয়ে থাকে 
জীবনে স্থায়ী সার্থকতা অর্জনের
যে গূঢ়তর সুখ,

সে অভিজাত সুখের স্বাদ 
অনেক বেশি গাঢ় এবং
যে কোনও তাৎক্ষণিক সুখের মত
সহজলভ্য, তরল অথবা পিচ্ছিল নয় ।
.

কোন মন্তব্য নেই: