একই মানুষের মন, সময়ের ফেরে,
কখনো সবল, আবার কখনো দুর্বল হতে পারে ৷
সবল মন সচেতনের নিয়ন্ত্রণে থাকে ৷
সচেতন মন, মানুষকে ঢেলে সাজাতে পেরে,
পাল্টে পাল্টে যাওয়া উন্নত রূপে গড়ে ৷
সবল মনের প্রতিটি আত্মমুখাপেক্ষী কর্ম
একটি নির্দিষ্ট লক্ষ্যে
নিরন্তর সরলরেখায় ধাবিত হয় ৷
সময়, কর্মের মাধ্যমে, রূপান্তরিত হতে থাকে
যোগ্যতাতে ও বস্তু-প্রকৃতির ধনে ৷
মানুষ, ক্রমশঃ, বয়স বাড়ার সাথে সাথে
আক্ষরিক অর্থে ধনী হতে থাকে
আর সৃষ্টির প্রাপ্য বরে আনন্দে ভরে ৷
দুর্বল মন আসক্তি তথা অবচেতন নিয়ন্ত্রিত
ও মূলতঃ ভোগ-সর্বস্ব ৷
আসক্তি, নিয়ত পরিবর্তনশীল ও বক্র-গতি
পরমুখাপেক্ষী সাময়িক সম্ভোগ-লক্ষ্যের মোহে
সময়কে কেবলই অপচয় করে চলে ৷
প্রতিটি ভোগের পরে
পড়ে থাকে না সঞ্চয় কিছুই,
বরং, ভোগাকাঙ্খা
যত অধিক ও বহুমুখী হতে থাকে
দুর্ভোগ সেই হারে জীবনে বাড়ে ৷
প্রাণ তার ইঁদুরের মত
প্রবৃত্তির জাঁতাকলে পড়ে, দমবন্ধ হতে হতে,
ছটফট ও অবিরত বিলাপ করে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন