বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

শিল্পানুরাগ

মানবজনমের নিয়মে
আমারও সঙ্গম পায়
প্রাকৃত বাসনায় !
তাব'লে, হবেই হতে গতি
গতানুগতিকের গতে 
স্থুলে, সীমিতের তিতিক্ষায় ?

অপেক্ষায় আছি
একদিন পেড়ে নেব তাক থেকে
একে একে সব বই তোমার !

প্রত্যন্ত ও উৎসুক 
সে অবসরের বিভঙ্গে
আঘ্রাণে পাবো যেই
নির্ভারের কুমারী সুবাস 

স্থিরদৃষ্টিতে তোমাকে বেঁধে ফেলে
দাবী করব, যৎসামান্য চাগিয়ে,
"মলাট খোলো গো সখি
তাহলে এবার !

এখনই সুনিবিড় মন্থনে,
চাই যে জারণে, সোনা,
উন্মুখ পরাণ-ধারায়
সিক্ততার আকুঞ্চনে তোমার 
প্রতিটি নিকুঞ্জ-পারাবার ৷"

কোন মন্তব্য নেই: