যুক্তির বিভ্রান্তি-শক্তি
অনুভবের মাতৃপ্রবণ সহমর্মিতাকে
সরাসরি অস্বীকার করে, পাশ কাটিয়ে
একবারটি পিছনে ফেলে দিলে -
.
তারপরে সে পরম নিশ্চিন্তে
মানবতাকে
কতদূর নৃশংস ধর্ষণ করতে পারে
.
তার ভূয়সী প্রমাণ
ধারণ করে রয়েছে ইতিহাস, আপন আকরে -
.
ধর্মের নিরন্তর নিপীড়ন হতে শুরু করে
হিটলার ও কমিউনিজম পেরিয়ে গিয়ে
দেশে দেশে, একালের ঠগ রাজনীতির
বহুবিধ মহানতার অভিনয়ের অনুদারে ৷
.
মানুষ কি সত্যিই আদপে দেখতে চায়
বা দেখার পরে, -
শাশ্বতকে অবশেষে চিনতেও পারে ?
x
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন