নিজেকে যেচে বিনম্র সুসঙ্গ দিতে জানা ও আকুল পরাণে ঊর্ধ্বমুখী চাওয়ামানুষকে একমাত্র অবাধ-স্বাধীন রাখে !
.
জীবনে, মসৃনতার কারকটিকে স্বচ্ছতর চিনেনিত্য যাপনে, প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে,ভালবাসার একান্ত ব্যক্তিগত অবসরদের,প্রতিবন্ধকতাদের অসূয়া পেরিয়ে, অন্তরেবারবার জোগান দিতে - সুতীব্র আগ্রহটি চাই-ই চাই !
.
সে আগ্রহকে বিপথে হারিয়ে ফেলে যারা অনাত্মনির্ভরতার বিজ্ঞ বক্রতায়, অজুহাতদের মুখ্যতর কর্তৃত্বের অভিশাপে -
.
তারা, সাধারণত, যান্ত্রিকতার অসহায় বাহক,অথবা চরৈবেতিশূন্য অলস,অথবা আসক্তি-জনিত বিশুদ্ধ আপোষ, -কোনও না কোনও তিনটি মাত্রা-জনিত মোহেদীর্ঘ-লালিত অন্ধত্বের অভিসারে -
.
যারা আপন স্থবিরতার এক পারে,যোগ্যতরতার অর্হণ-উপাসনা ত্যাগ করে,দায়িত্বশূন্য, থেবড়ে বসে পড়েঅপর পারে, হতাশ নয়নে, কেবলি তাকিয়ে থাকে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন