অহং ধরে রেখেছে নিয়ন্ত্রণ
আবশ্যিক অভ্যাসে !
পরাণ অথচ ছেড়েছে বাড়ি, তড়িঘড়ি,
এসে দাঁড়াতে অবশেষে সাগরের মুখোমুখি !
অতঃপর বুক জলোচ্ছ্বাসে ভিজছে, সাগরের আমন্ত্রণী শ্বাসে !
মনের হাতে তখনো অহং এর পোষা - ঘটি
যে ঘটিতে মেটানো
এ যাবত লাভ লোকসানের হিসেব
পাই পয়সায় মেপে মেপে !
পরাণ দেখছে সাগরে ঢেউয়ের অবিশ্রান্ততা !
বুঝছে - ফুরিয়ে গেছে ঘটির কাজ !
মন মানতে অথচ নারাজ কিছুতেই !
জড়বৎ অপারগ তাই আসক্তিকে
মায়া কাটানোর সাহসে
চিরতরে ছুঁড়ে ফেলে দিতে !
মনে যে সেদিনও জমে ভয়
আবারও ফিরতেই যদি হয় অভ্যস্ত বাড়ি !
.
..
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন