শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

পাখি ও পেখম


মজুতে 

গোলাভরা, সুবাসিত, রাশি রাশি ধান !


মানুষ তবু ঘর ছাড়ে পায়ে পায়ে ৷

অজানার অন্বেষণ যেই

সুদূরে ডেকে নিয়ে যায় তাকে

বহতা নদীজলে


একবার ভুস করে ডুবটি দিয়ে

স্বচ্ছতার বরে

স্নিগ্ধতায় ভিন্ন প্রসন্নতা পেলে,

ফিরে যেতে ফের, সময় হলে,

বুকে ভরে পরাণের একান্ত অনুপান !


সব ঘরেরই - কালে কালে

বাপের বাড়ির দায়ে পরিনতি-অভিযান  !

মাতার বিবশতা জানে 

পিতার ঠিকানা আদি নাও হতে পারে,

সন্তানসমের অঞ্জলিতে, গ্রহণের নিমিত্তিতে,

যদিও জমার কথা - বায়নায়

আহরণ নিবারণী সুগভীর অভিমান !.

কোন মন্তব্য নেই: