শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিভ্রান্ত

তুমি কি কখনো যেচে ধন্যবাদ জানিয়েছো তাকে— যে নিঃশব্দে এসে  বদলে দিলো তোমার জীবনের রং?

কখনো কি 
আপন মনে কৃতজ্ঞ হয়েছো তার প্রতি যে মানুষটির আগমনে 
একটা নিছক ইঁট-পাথরের বাড়িকে পাল্টে ফেললো
মনোরম একটি ঘরে ? 
যে তোমার শীতল ক্লান্তি ঢাকতে 
পরম যতনে 
রচনা করলো এক উষ্ণ আশ্রয়?

কখনো কি অনুভব করেছো 
তার হৃদয় থেকে বইতে থাকা ভালবাসার সেই অদৃশ্য বাতাস, 
যা তোমার শ্বাসে মিশে 
নিঃশব্দে বুনে চলে সুখের প্রতিটি সুর?

যদি এখনো না করো, 
তবে একটিও অভিযোগ তোলার আগে মনে রেখো— 
তোমার কৃতজ্ঞতা, আপন সততা, নিজেরই কাছে 
অধরা রয়ে গেছে এখনো।

কোন মন্তব্য নেই: