তুমি কাকে কতদূর ভালবাসবে
সেই স্বপ্নটি
সর্বদা একটি শিল্প হয়ে উঠতে চায়
যার শিল্পী কেবল তুমি একা।
তোমার ভালবাসার সার্থকতা তাই
নির্ভর করে
তোমার সাবধানী তুলির টান
আর রঙের পছন্দের উপরে।
মানবহৃদয় সুন্দরের পূজারী।
এই অভিনয়হীন উত্তরণের সুযোগ
একটি মানবজীবনে
তবু বারবার আসে না।
একবার চলে গেলে, তারপরে
হাত কামড়ানো ছাড়া
থাকে না আর কোনও উপায়।
ভালো থেকো ভালবাসা, চিরকাল,
মানব হৃদয়ের টাটকা সবুজে
উৎকর্ষের মরীয়া কর্ষণে।
কেবলমাত্র নিঃস্বার্থ ভালবাসা
দিতে পেরে
মানবজীবন অনাবিল হাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন