রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

হিসেব

এমন কি কখনো মনে হয় - 
জীবন তোমাকে 
তোমার প্রাপ্য পুরোপুরি দিচ্ছে না?

যদি এরকম হয়, 
তবে, একথাটি নিশ্চিত যে 
তুমি যা দিতে পার জীবনকে
তা আদপে দিচ্ছ না,
কারণ হয়তো
জীবনের হিসেব তোমার রপ্ত নয়।

যে জীবনকে এক দেয়
সেই শুধুমাত্র 
এক-ই ফেরৎ পেতে পারে
আর যে জীবনকে একশো দেয়
তার আছে 
একশো ফেরৎ পাওয়ার অধিকার ।

হিসেব করতে পার এবার সহজেই
তোমার আপন পাওয়া থেকে,
তুমি নিয়ম করে
জীবনকে কতটা দাও।

মানুষের 
অবিশ্বাস্য অপ্রতিরোধ্যতার
সম্ভাবনা নিয়ে জন্ম যখন,
তোমার কি পরীক্ষা করা উচিত নয়
অন্ততঃ একবার -
তুমি আপন প্রয়াসে কোন অবধি
অধিকতর দিতে পার?

কোন মন্তব্য নেই: