পরাণে কখনো শীত কাঁপন ধরালে
জানি
তুমি হাজির আছো ঠিক
ওম বাড়িয়ে বুকের পশমিনায়।
তোমাকে ভুল বুঝিনি কখনো।
তবুও শনির দীর্ঘ দশা পারি না এড়াতে।
প্রতিটি ডানপিটে অভীষ্ট কি
হুবহু নাগালে পাই আমরা
এক জীবনে,
যা যা যখনই প্রবল ভাবে চাই ?
তথাপি
অনুভব গভীর হলে
অসময়ের প্রতিটি বাধা
সে-ই শুধু বিশ্বাসের দাপটে
কতই না সহজে পার হয়ে যায় !
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন