যে সময় একবার চলে যাবে
সে সুযোগটি ফিরবে না
এ জীবনে আর কখনো।
সম্পাদন ও অপচয়
এই দুইয়ের মধ্যে
যে কোনও একটিই
পছন্দ করতে পারো।
প্রবৃত্তি শিখিয়ে দেবেই
সময়ের অপচয়।
তবে, সময়কে ভালবেসে
চিরকালের জন্য
নিজের করে রেখে দিতে
কর্ম, তথা, সম্পাদন বিনা
অপর আর উপায় নেই তোমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন