দৃষ্টি আটকে পড়ে শরীরের ঢেউয়ে
কারও কারও।
সে চমক বাধ্য পাগল করতে থাকে
হিসেবী মনকে ক্রমশঃ আরও।
লক্ষ্য একটিই -
"মন্থনকালে
আহা, কী তীব্র সুখটাই না পাব!"
কেউ কেউ আবার খুঁজে যায় ভিন্ন মাত্রা
জীবনভর।
"পরাণ-উদ্যানে শুধু একটিবার
পায়ে পায়ে ঢুকে এলে,
নিবিড় পরশে ছুঁতে পেলে,
জীবনকে আশ মিটিয়ে চমকাবো।
ইত্যবসরে, নিত্য-কর্ম-পদ্ধতি মেনে,
হৃদয়ে হৃদয় বিছিয়ে যাচিত সঙ্কুলান কিনে,
ফুলেল সুগন্ধে, পরম নিশ্চিন্তে
উত্যু্ঙ্গ অবগাহনে যাব।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন