প্রকৃতিতে বসন্তের রঙ লাগলে
সে বড় দুরন্ত হয় ।
সহনশীলতায়
ক্রমশঃ নীলাকাশ হতে থাকা পরাণেও
সে আচমকা ধরিয়ে দিতে পারে
পলাশের রক্তিম আগুন ।
দীর্ঘ সংযমের রাশ ছিঁড়ে
আবেগকে করতে পারে বেপরোয়া ।
নৃত্যে আহ্বাণ করতে পারে তোমাকে
গানের জলসায়,
ফুল বিছানো হৃদয়ের গালিচায় ।
তাই, কিছু মনে করো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন