মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

অসুন্দর

নিজের বেলা 

"পাসিনা নেহি ঝাড়েঙ্গা,

আগে নেহি বাড়েঙ্গা,

যেইসে পয়দা হুয়ে ইয়াহা 

ত্যাইসে মরেঙ্গা"


আর অন্যের বেলা 

রাশি রাশি অলীক বাতেলা -

"হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা" 


এই ঢপের বিপ্লবে অন্ধ জনজীবন।

আর তাকে ঘিরে লাফিয়ে চলেছে 

বিপুল উচ্ছাসে হাততালি-গান্ডুরা।


একলা হতে হতে 

লুকোলে কোথায় 'মান' আর 'হুঁশ' ?

হারিয়েই গেলে চিরসুন্দর 'মানুষ',

যে নিঃশব্দে, যা করার, 

নিশ্চিত-ভাবে করতে পারে, 

কিন্তু শেষ করার আগে 

মিথ্যা আশ্বাস একবারও দেয় না ?

তোমাকে কেন আর কোনোখানে 

কিছুতেই খুঁজে পাচ্ছি না ?

কোন মন্তব্য নেই: