শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

অবচয়ী

না-পাওয়ার 
সুতীব্র যন্ত্রণার প্রেরণা বিনা
কোনও প্রাণ কি পারে 
আপন আশু সীমার বন্ধন
শেষ অবধি ছিন্ন করে,
অতঃপর, এক এর পর এক
উত্তরণের ঘোরানো সিঁড়ি বেয়ে,
সাফল্যের শিখরে ক্রমশঃ উঠে যেতে ?

কেষ্টা ব্যাটার কষ্টের মাপ
কার খাতায় যতনে লিপিবদ্ধ হয়,
যাকে আড়াল হতে প্রাণের মানুষটিকে
দিয়ে চলতে হয় নিয়মিত বিরহের যোগান - পাথর-বাঁধা আপন বুকের 
বাধ্য-বাকরুদ্ধ হাঁসফাঁস হতে,
মহত্তর জাগতিক হিতে ?

কোন মন্তব্য নেই: