একটা প্রজাপতি একমনে মধু খাচ্ছিল ফুলে ।
আর একটা প্রজাপতি কোথা থেকে যেন
উড়ে এসে জুড়ে বসলো পাশের গাছে ।
কম্পাঙ্ক মিলে গেলে
অনুনাদ সৃষ্ট হয় থরথর বুকে ।
সে আবেদন অগ্রাহ্য করা
ক্রমশঃ কঠিন হয়ে আসে ।
একজন পাখা ঝাপটালেই
আরেকজনও পাখা ঝাপটায় তাই সমানতালে ।
বেশ কয়েকবার এরকম হতেই
ক্রমশঃ সরে গেল মধুর উপরে নজর
দুজনেরই ।
পাশাপাশি হঠাৎই উড়ে গেল
অজানাকে পাখি করে
পরাণের মিলে হাতছানি দিয়ে ডাকা
অচেনা একান্তে, নিবিড় বনভোজনে,
সুন্দরের মহোৎসবে হাত ধরাধরি সাথি হতে
অবধারিত উদযাপনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন