উল্টোদিকের ফ্ল্যাটের জানলার চাজায় একজোড়া কপোত-কপোতীর বাস ।
সকাল হলেই এক-এক ক'রে উড়ে যায়
খাবারের খোঁজে ।
একটু পরেই ফিরে আসে আর তারপর থেকে
শুরু হয় 'বিনিময়ের পুনরাবর্তন' ।
ঘুরেফিরেই চলতে থাকে একে অপরকে চুমু খাওয়া ।
দিনের পর দিন ধরে সরলতার উৎকর্ষে
শুধু রোজের খাবার আর চুমু নিষ্ঠাভরে খেয়ে
ওরা মানুষের থেকে অনেক বেশি ভালো থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন