তখন ভাবতাম
বুক উপড়ে, তোর পছন্দ মত
সাজিয়ে দেব ভালবাসা
বেহাগের সুরে,
যতটা পারি, কোমল পাপড়িতে ভ'রে ।
সেদিন সবে ষোল চলছিল তোর-আমার
প্রথম হৃদয় উন্মোচনের তোড়ে ।
আরও পনের বছর পরে,
শুনি - মধ্যরাত্রে প্রেমের উত্তাল তাণ্ডবে
আচমকা ঘুম ভেঙে, মাঝেমধ্যেই ছোট-রা
চোখ কচলে, তাকিয়ে থাকে তোদের দিকে
অবাক দৃষ্টিতে ।
অগত্যা, প্রতিবার, জোড় না খুলেই
জোর ক'রে ঘুম পাড়িয়ে দিস আবার,
মাত্র এক হালুমে, অবিশ্বাস্য তৎপরে ।
সেই থেকে
মনে পড়লেই নেতিয়ে পড়ি ।
বেঁচে গেছি খুব বরাত জোরে ।
বেহাগ আর বাঘ ? ওরে ব্বাপ রে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন